ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেশবপুরে ১৫ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০৯:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮৭ বার পঠিত

কেশবপুরে ১৫ জন গরীব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ৩০টি ছাগল বিতরণ হয়েছে।

সোমবার ১৮ সেপ্টেম্বর সকালে উপজেলার বড়েঙ্গা ¯স্লুইস গেট সংলগ্ন ঈদগাহ ময়দানে সম্মিলনী সেবা সংস্থার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সম্মিলনী সেবা সংস্থার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ও সংস্থার পরিচালক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ নূর আল আহসান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায়দের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আব্দুল হালিম,৫ নং মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নির্বাহী অফিসার সাঈদুল আলম, স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান বাচ্চু ও নাসরিন পারভিন।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের কর্ন্দপপুর, বড়েঙ্গা, মাগুরখালী, বসুন্তিয়া গ্রামের ১৫ অসহায় পরিবার বিনামূল্যে দুটি করে ছাগল পেয়ে খুশি হয়েছে।

ট্যাগস :

কেশবপুরে ১৫ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

আপডেট সময় : ০৯:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩