ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ দু’জন গ্রেফতার

আজিজুর রহমান-কেশবপুর(যশোর)
  • আপডেট সময় : ১০:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ২২১ বার পঠিত

কেশবপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেনকে (২৮) ও ৩২ পিছ ইয়াবাসহ শেখ মঞ্জুরুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে।
মঙ্গলবার ২৮ নভেম্বর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম এর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান শাহিন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক শেখ আব্দুল বাতেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ২৮ নভেম্বর বিকেলে উপজেলার বগার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিছ ইয়াবাসহ শেখ মঞ্জুরুল ইসলাম (৩২) নামের মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে। সে পাশ্ববর্তী সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের শেখ জাফর আলীর ছেলে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে।
অপরদিকে উপ-পুলিশ পরিদর্শক গোরাচাঁদ দাস সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে উপজেলার বেতিখোলা গ্রামে অভিযান চালিয়ে সিআর মামলায় আদালতের দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন (২৮) কে গ্রেফতার করে। সে বেতিখোলা গ্রামের শকুর আলী সরদারের ছেলে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, আদালতের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন এবং ইয়াবাসহ শেখ মঞ্জুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বুধবার ২৯ নভেম্বর সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ দু’জন গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩