ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেশবপুরে রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ১২:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১৬৯ বার পঠিত

কেশবপুর উপজেলার ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের বিদ্যানন্দকাটি রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ৭ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৬৯ জন ভোটারের মধ্যে ১৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৪টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আবুল কালাম ৯০ ভোট পেয়ে প্রথম, আসাদুজ্জামান ৭৬ ভোট পেয়ে দ্বিতীয়, ইকবাল হোসেন ৭১ ভোট পেয়ে তৃতীয় ও নুর ইসলাম ৭১ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। ৩টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান। সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষণ অফিসার মিজানুর রহমান এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবু রায়হান।

সার্বিক সহযোগিতা করেন থানার এস আই এনামুল ইসলাম। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেশবপুর পৌরসভার প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, প্রধান শিক্ষক নাসির উদ্দিন,পৌর কাউন্সিলর কামাল খান, যুবলীগ নেতা রাজীব খান প্রমূখ।

ট্যাগস :

কেশবপুরে রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন

আপডেট সময় : ১২:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩