ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেশবপুরে মা সমাবেশ ও গাছের চারা বিতরণ

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০৮:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২২৬ বার পঠিত

কেশবপুরে মা সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলতাপোল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিয়ার রহমানের সঞ্চালনায় মা সমাবেশ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান।

প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়। স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,সদর ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য শাহনাজ পারভীন,শিক্ষক রফিকুল ইসলাম,শিক্ষানুরাগী ডা. প্রশান্ত দে, সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শিমুল প্রমুখ।

শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহী করতে বিভিন্ন প্রজাতির ৫০ টি গাছের চারা দিয়েছেন স্থানীয় শিক্ষানুরাগী ডা. প্রশান্ত দে। অতিথিবৃন্দ বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফলে প্রত্যেক শ্রেণির প্রথম ৫ জনকে গাছের চারা দেওয়াসহ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

ট্যাগস :

কেশবপুরে মা সমাবেশ ও গাছের চারা বিতরণ

আপডেট সময় : ০৮:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩