ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেশবপুরে মামলা তুলে না নেওয়ায় এক যুবককে মারপিটের অভিযোগ

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ১০:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ২৮৬ বার পঠিত

কেশবপুরে মামলা তুলে না নেওয়ায় এক যুবককে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে।
আহত ওই যুবককে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এঘটনায় আহত
উজ্জ্বল দাস বাদি হয়ে দুই জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগের ভিত্তিতে ভেচরী পুলিশ ফাঁড়ির এসআই শামীম জাহাঙ্গীর হোসেন(২৫)কে আটক করেছে। থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়নের দশ কাহুনিয়া গ্রামের সুশীল দাস,তার স্ত্রী ও তার ছোট ছেলে সঞ্জয় দাসকে গত ০২/০৩/২০১৯ তারিখে একই গ্রামের নজরুল শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন,আমির শেখের ছেলে সুজন হোসেন সহ তাদের সহযোগীরা মিলে সুশীল দাস,তার
স্ত্রী ও তার ছোট ছেলে সঞ্জয় দাসকে মারপিট করে।ঐ মারপিটের ঘটনায় সুশীল দাস বাদি হয়ে জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন।যার মামলার নং ০৪,তারিখ ০৩/০৩/২০১৯।মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

আসামী জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেন বাদি সুশীল দাসকে এ মামলা তুলে নিতে প্রায় সময় মারপিট হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছে।এরই জের ধরে মঙ্গলবার ১৬ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সুশীল দাসের ছেলে উজ্জ্বল দাস বাড়িতে থেকে বাইসাইকেল চড়ে ভেরচী বাজারে যাওয়ার পথে আসামী জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেন উজ্জ্বল দাসকে পথ গতিরোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।এসময় উজ্জ্বল দাস প্রতিবাদ করলে আসামীরা উজ্জ্বল দাসকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে মারপিট করে গুরুতর আহত করাসহ তার পরিহিত শার্টের বুক পকেটে রক্ষিত নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম বলেন,অভিযোগ পেয়েছি,অভিযোগের ভিত্তিতে এক জনকে আটক করা হয়েছে।আটক ব্যক্তিকে বুধবার দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

কেশবপুরে মামলা তুলে না নেওয়ায় এক যুবককে মারপিটের অভিযোগ

আপডেট সময় : ১০:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪