ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেশবপুরে মাটির দেয়াল ধসে চাপা পড়ে এক শিশুর মৃত্যু

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ১০:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ১৯৫ বার পঠিত

কেশবপুরে মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘরের দেয়াল ধসে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের তেঘরী ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়ার রহমান মোড়ল।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে উপজেলার ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের তেঘরী গ্রামের জাহাঙ্গীর হোসেন মোড়লের মেয়ে তেঘরী কওমী মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী ইয়াসমিন খাতুন(৭) বৃহস্পতিবার ৫ অক্টোবর দুপুরে বাড়ির পাশে খেলা করছিল।
এ সময় বৃষ্টি আসায় শিশু ইয়াসমিন খাতুন প্রতিবেশী আমজাদ আলীর মাটির গোয়াল ঘরের পাশে দাঁড়ালে দেয়াল ধসে চাপা পড়ে শিশুটি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে তার অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে শুক্রবার ৬ অক্টোবর ভোরে শিশুটি মারা যায়।
এব্যাপারে ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন এ প্রতিনিধি কে জানান,অতিরিক্ত বৃষ্টির ফলে মাটির দেয়ালটি ভিজে নরম হয়ে যাওয়ার কারণে দেয়ালটি ধসে পড়ে। শিশু ইয়াসমিন খাতুন ওই স্থানে থাকায় সে দেয়ালের নিচে চাপা পড়ে আহত হয়। শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

ট্যাগস :

কেশবপুরে মাটির দেয়াল ধসে চাপা পড়ে এক শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩