ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেশবপুরে ফলন্ত নারকেল গাছের সাথে শত্রুতা

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০১:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ২১৮ বার পঠিত

কেশবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে এক কৃষকের ৩টি ফলন্ত নারকেল গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জালাল উদ্দীন বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বেলকাটি গ্রামের মৃত বিলাত আলী মোড়লের ছেলে জালাল উদ্দিনের সঙ্গে তার ভাই জামাল হোসেন,ভাইপো রায়হান গোসেন ও হুমায়ুন কবিরের সাথে জমি ও গাছ গাছালি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে গত রবিবার ৫ নভেম্বর দুপুরে তার জমিতে রোপনকৃত ৩টি ফলন্ত নারকেল গাছ কেটে দিয়ে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। এবিষয়ে কৃষক জালাল উদ্দিন বলেন, নারকেল গাছের গোড়া থেকে দেড় হাত উপরে এমনভাবে কাটা হয়েছে একটু বাতাস হলে গাছ পড়ে যাবে এ গাছ আর বাঁচবে না।

অভিযোগের বিষয়ে জামাল হোসেন বলেন, নারকেল গাছগুলো তিনি কাটেননি। ভাইপো মেহেদী হাসান রায়হান গাছগুলো কেটেছে। শত্রুতাবশত তাদের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কেশবপুর থানার উপপরিদর্শক তাপস কুমার রায় বলেন,এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

কেশবপুরে ফলন্ত নারকেল গাছের সাথে শত্রুতা

আপডেট সময় : ০১:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩