কেশবপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ১৪৬ বার পঠিত

কেশবপুরে উন্নত পদ্ধতিতে পাটচাষ ও পাটবীজ উৎপাদন কলাকৌশলের উপর পাট চাষীদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৭ নভেম্বর সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাট অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা,পলাশ কুমার মল্লিক,কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রঞ্জু মিয়া প্রমুখ। পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন যশোর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কান্তি বড়াল ও মনিরামপুরের পাট গবেষণা উপকেন্দ্রের কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম। প্রশিক্ষণে অংশ নেওয়া চাষীদের অনুষ্ঠানের অতিথিবৃন্দ একটি করে পাটের তৈরি ব্যাগ উপহার দেন।


















