ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেশবপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসকের স্ত্রীর মৃত্যু

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০৭:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ১৭২ বার পঠিত

আজিজুর রহমান,কেশবপুর(যশোর):

কেশবপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসকের স্ত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার ১অক্টোবর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ১৬ জন রূগীকে ভর্তি করা হয়েছে ।
কেশবপুর উপজেলা সরকারি হাসপাতালের দপ্তর সূত্রে জানা গেছে উপজেলায় চলতি বছরের গত ৯ মাসের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৪১ জন ও রবিবার ১ অক্টোবর ১৬ জন রূগীকে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানান,উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের পল্লী চিকিৎসক শাহাবুদ্দিনের স্ত্রী আয়েশা খাতুন (৪৫) বেশ কিছু দিন ধরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসা সেবায় ছিলেন।
তাকে শনিবার ৩০ সেপ্টেম্বর দুপুরে কেশবপুর হেল্থ কেয়ার প্রায়ভেট ক্লিনিকে নিয়ে আসলে ক্লিনিকের চিকিৎসক তাকে উচ্চতর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। রুগীকে শনিবার সন্ধ্যায় আশংকাজনক অবস্থায় সরকারি হাসপাতালে ভর্তি করার জন্য নেওয়া হয়।
কিন্তু রুগীকে জরুরি বিভাগে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে জানান ।
কেশবপুর হেল্থ কেয়ার প্রায়ভেট ক্লিনিকের মালিক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ জি কে শামসুজ্জামান এ প্রতিনিধি কে বলেন,ইদানীং প্রতিদিন তাঁর ক্লিনিকে ডেঙ্গু রোগে আক্রান্ত রূগী পাওয়া যাচ্ছে।
এ ব্যাপারে উপজেলার সরকারি হাসপাতালের কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন তাঁর দপ্তরে রবিবার স্বাক্ষাতকালে বলেন,ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে যে কোনো রুগীকে বাড়িতে রেখে চিকিৎসা সেবা দিতে থাকে। যখন রুগীর অবস্থা আশংকাজনক হয়ে পড়ে তখন শেষ মূহুর্তে তাকে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসে। এইরকম অবস্থায় ইতিমধ্যে গত দুই দিনে কেশবপুরে ২ টা ডেঙ্গু রুেগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

ট্যাগস :

কেশবপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসকের স্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩