ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেশবপুরে গভীর রাতে গোয়ালে আগুন, ২ গাভীসহ ৩ ছাগলের মৃত্যু, প্রায় ৬ লাখ টাকার ক্ষতি

আজিজুর রহমান-কেশবপুর (যশোর):
  • আপডেট সময় : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৩১৯ বার পঠিত

কেশবপুরে মশার কয়েল থেকে গোয়ালে থাকা পাঠখড়িতে আগুন লেগে গোয়ালে থাকা দুই গাভীসহ আগুনে পুড়ে ৩ ছাগলের মৃত্যু হয়েছে।
গোয়াল ঘরে আগুন লাগার ঘটনার খবর পেয়ে বুধবার ১৮ অক্টোবর সকালে কেশবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
এ ঘটনায় ওই পবিারের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে। অগ্নিকান্ডের এ ঘটনায় ওই ছাগলের মালিক শহিদুল ইসলাম অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।

এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য মোতাহেরুল হক এ প্রতিনিধি কে জানান, উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের কর্ন্দপপুর গ্রামের মালেক মোড়লের ছেলে শহিদুল ইসলাম ও মিজানুর রহমান প্রতিদিনের ন্যায় মশা তাড়াতে মঙ্গলবার ১৭ অক্টোবর রাতেও গোয়ালে কয়েল জালিয়ে টাঙ্গিয়ে রাখে। গভীর রাতে গরুর লেজের ধাক্কায় কয়েলের আগুন গোয়ালে থাকা পাঠখড়ির উপর পড়ে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এঘটনায় মিজানুর রহমানের ২টি গাভী ও শহিদুল ইসলামের ৩টি ছাগল অগ্নি দগ্ধ হয়ে মারা যায় এবং ৩টি ছাগল ও দুটি গরু মুমূর্ষ অবস্থায় রয়েছে।এছাড়া গোয়াল ঘরের বাঁশ টিন পুড়ে গেছে। এসময় গোয়াল থেকে গাভী উদ্ধার করতে যেয়ে বাড়ীর মালিক শহিদুল ইসলাম অগ্নি দগ্ধ হয়ে আহত হলে এলাকাবাসি তাকে উদ্ধার করে নিয়ে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। শহিদুল এখন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছে। এব্যাপারে কেশবপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মাইশা বলেন, ভর্তি শহিদুল ইলামের শরীরের ১৮ শতাংশ আগুনে ঝলসে গেছে। তাকে কোন বার্ণইউনিটে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করলে ভাল হবে এমনটাই তার পরিবারকে জানানো হয়েছে।

ট্যাগস :

কেশবপুরে গভীর রাতে গোয়ালে আগুন, ২ গাভীসহ ৩ ছাগলের মৃত্যু, প্রায় ৬ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩