ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেশবপুরে খেলাধুলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ১০:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ২৭৫ বার পঠিত

কেশবপুরে খেলাধুলাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এক যুবককে মারপিট করে আহত করা সহ নগদ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত ওই যুবককে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এঘটনায় আহত আলীমুলের মা নুরজান খাতুন বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা গ্রামের নুরজান খাতুনের শিশু পুতনি রুকাইয়া খাতুন (১০) ও সিরাজুল ইসলামের পুত্র সাবিক (১১) মঙ্গলবার ৫ ডিসেম্বর বিকেলে খেলাধুলা করার সময় গন্ডগোল করেন। বুধবার ৬ ডিসেম্বর সকাল ৮টার দিকে বড়েঙ্গা গ্রামের মৃত নুর আলীর ছেলে আলীমুল (২৮)
একই গ্রামের রাজ আলী সরদারের ছেলে সিরাজুল সরদারের মাগুরখালী বাজারে তার পোল্টি মুরগির দোকানের সামনে আলীমুল আসলে পথরোধ করে বাচ্চাদের খেলাধুলার জের ধরে অশ্লীল ভাষায় আলীমুলকে গালিগালাজ করতে থাকে।

এসময় আলীমুল প্রতিবাদ করলে আসাদ সরদার,তার ছেলে রাজিবুল ইসলাম ,সিরাজুল সরদার তার ছেলে রাকিবুল সরদার মিলে বাঁশের লাঠি ও জিআই পাইপ দিয়ে আলীমুলকে মারপিট করে আহত করা সহ তার পকেটে থাকা নগদ ৭৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
এবিষয়ে আসাদ সরদারের নিকট জানতে চাইলে তিনি এ প্রতিনিধি কে জানান,আমরা তাকে মারপিট করেনি।খেলাধুলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামরি ঘটনা ঘটে।

এব্যাপারে কেশবপুর থানার এস আই আবুল হোসেন বলেন,উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

কেশবপুরে খেলাধুলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত

আপডেট সময় : ১০:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩