ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেশবপুরে ঐতিহ্য খেজুরের রস সংগ্রহের প্রস্ততি

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০৩:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ২৪২ বার পঠিত

কেশবপুরে ঐতিহ্য খেজুরের রস সংগ্রহের প্রস্তুতির কাজ চলছে। উপজেলা কড়িয়াখালি ডাকাতিয়া গ্রামের দৃশ্য এটা।
যশ খেজুরের রস’ এই প্রবাদ কে সত্য করে তুলতে আর কয়েক দিনের মধ্যে উপজেলা প্রায় প্রতিটি ঘরে ঘরে শুরু হবে খেজুরের রস সংগ্রহের কাজ  সাথে সাথে নতুন ধানের চাউল দিয়ে গুড়া তৈরি পর রসের পিঠা। খেজুরের রস দিয়ে  তৈরি হবে গুড় -পাটালি তৈরির উৎসব। তাই শীত মৌসুম শুরু হতে না হতেই রস ও গুড়ের চাহিদা মেটাতে গাছিরা ব্যস্ত হয়ে পড়েছেন খেজুর রস সংগ্রহের কাজে । ধারালো দা দিয়ে খেজুর গাছের ডেগো ছাটাই করা তারপর এক সপ্তাহ অপেক্ষা। এরপর আবার ধারারো দা দিয়ে  সোনালী অংশ বের করা হয়, যাকে আমরা গ্রামের ভাষায় বলি চাচ দেওয়া। চাচ দেওয়ার এক সপ্তাহ পরে বাঁশের থেকে তৈরি কেশবপুরের ভাষায় যেটা বলে নলি বসিয়ে মাটির তৈরি ভাড় পেতে শুরু হবে সুস্বাদু খেজুরের রস সংগ্রহের কাজ। প্রভাতের শিশির ভেজা ঘাস আর ঘন কুয়াশার চাদর জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা। এই মৌসুমে খেজুরের রস দিয়ে কেশবপুরের  গ্রামীণ জনপদে শুরু হবে শীতের আমেজ। শীত যত বাড়বে খেজুরের রসের স্বাদ তত বাড়বে। সুস্বাদু পিঠা ও পায়েস তৈরিতে আবহমান কাল থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে খেজুরের রস,গুড় ও প্রোতভাবে জড়িত। এখানকার কারিগরদের দানা গুড় পাটালি গুড় তৈরিতে ব্যাপক সুনাম থাকায় খেজুরের গুড় পাটালির ব্যাপক চাহিদা রয়েছে দেশে ও দেশের বাহিরে। খেজুরের রস, গুড় এবং পাটালি কেশবপুরের গৌরব ও ঐতিহ্য বহন করছে। এই মৌসুমে শীতের সকালে গাছীরা গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে প্রতি মোড়ে মোড়ে অবস্থান করে এবং সেখান থেকে যাদের বাড়িতে রস নাই সেই রস নিয়ে নিজেদের প্রয়োজন মিটায়। এই ভাবে চলে আসছে বছরের পর বছর।

ট্যাগস :

কেশবপুরে ঐতিহ্য খেজুরের রস সংগ্রহের প্রস্ততি

আপডেট সময় : ০৩:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩