ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম-চৌদ্দগ্রাম (কুমিল্লা):
  • আপডেট সময় : ০৮:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ২৬৬ বার পঠিত

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এতে অন্তত ১০ জন আহত হয়।

শনিবার (৬মে)দিবাগত রাত ১০টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকার ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এ ঘটনা ঘটে। ঘটনার পর মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ।

এ সময় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে বেশ কিছু পটকা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর এলাকায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতা মিজানুর রহমান
জানান-শনিবার রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আমার বাড়িতে সভা চলছিল।

এ সময় স্থানীয় আওয়ামী লীগের আরেকটি পক্ষের কিছু উচ্ছৃঙ্খল কর্মী, সভা স্থলে আসার পথে আমার নেতাকর্মীদের ওপর হামলা করে। এ সময় চৌদ্দগ্রাম ট্রেনিং সেন্টারসহ চৌদ্দগ্রাম বাজারে আমাদের নেতা- কর্মীরা মিছিল বের করলে তারা পালিয়ে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ফটকা ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আমার ৮/১০ জন নেতাকর্মী আহত হয়।

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

আপডেট সময় : ০৮:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩