সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে ১৬ মামলার দুধর্ষ আসামী পুলিশের হাতে গ্রেফতার
আল মাসুদ সরকার-কুড়িগ্রাম সদর:
- আপডেট সময় : ০৩:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ১৪৪ বার পঠিত

বিভিন্ন জেলায় মাদক ও খুনসহ ১৬টি মামলার দুধর্ষ আসামী শাহিনুরকে ১৮ ডিসেম্বর ২০২৩ কুড়িগ্রামের উলিপুরের বুড়াবুড়ি এলাকা থেকে থানার একটি চৌকশ টিম গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২০১২ সালে চুরি, ২০১৬ সালে জামালপুরে মাদক, ২০২০ সালে উলিপুরে খুনের মামলাসহ প্রায় ১৬টি মামলা রয়েছে।
দুধর্ষ প্রকৃতির এই আসামী নানা অপকৌশলে দীর্ঘদিন পলাতক ছিল, এড়িয়ে চলেছে পুলিশের চোখ। কিন্ত আইনের হাত থেকে শেষরক্ষা হলোনা শাহিনুরের। উলিপুর থানার একটি চৌকশ টিম দীর্ঘদিন ধরে তার গতিবিধির প্রতি রেখেছিল সুতীক্ষ্ণ পর্যবেক্ষন। অবশেষে ০৩টি ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।


















