ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১০:১৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ২১৩ বার পঠিত

কুড়িগ্রামের রৌমারীতে মাদক ও খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে আসামি পক্ষের লোকজন পিটিয়ে নাক ফাটিয়ে দিয়েছে পুলিশের।

এ ঘটনায় মাদককারবারি ও পুলিশসহ আহত হয়েছে ৬ জন।

১৪ জানুয়ারি রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে ১৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের রতনপুর নামক গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই হামিদুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম ওরফে সাগরকে রতনপুর এলাকা থেকে আটক করে পুলিশ। এ সময় আসামির লোকজন বাড়ির ভেতরে পুলিশকে ঘিরে লাটি দিয়ে মারধর শুরু করে। এতে এএসআই আশরাফুল ইসলামের নাক ফেটে যায়।

পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে ঘটনাস্থলে থাকা পুলিশ ও আসামিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রৌমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার হওয়া রফিকুল ইসলাম বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কাজে বাধা দেয়াসহ মাদক ও খুনসহ ৫টি মামলার আসামি বলে জানিয়ে পুলিশ।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, সাজাপ্রাপ্ত এক আসামিকে ধরতে গিয়ে মারধরের শিকার হয় পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত খুন ও মাদকের মামলার আসামিকে ধরতে গেলে মাদককারবারিদের আক্রমণে পুলিশ সদস্য আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আসামিকে ধরে নিয়ে আসে। আসামি বর্তমানে জেলহাজতে আছে।

ট্যাগস :

কুড়িগ্রামে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ

আপডেট সময় : ১০:১৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪