ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

কালুখালীতে যৌতুকের বলি হলেন গৃহবধু সানজিদা

মোঃ লালন শেখ-কালুখালী (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ২৩৯ বার পঠিত

যৌতুক লোভী স্বামী আর শ্বাশুরীর নির্যাতনে রাজবাড়ীর কালুখালীতে এক গৃহবধু খুন হয়েছে। মঙ্গলবার বিকেলে কালুখালী উপজেলার গংগানন্দপুর গ্রামে এই খুনের ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম সানজিদা (২৫)। সে কুষ্টিয়ার খাজানগরের বাবলু গাজীর মেয়ে।

ঘটনার পরেই কালুখালী থানা পুলিশ নিহত সানজিদার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।পুলিশ বুধবার লাশটি মর্গে পাঠায়।

বুধবার দুপুরে কালুখালী থানার সামনে কথা হয় নিহত সানজিদার বড় বোন বিউটি খাতুনের সাথে। তিনি জানান,৭ বছর আগে প্রেমের সম্পর্ক করে সানজিদার সাথে ও কালুখালীর গংগানন্দপুর গ্রামের শফি শেখের পুত্র রাশেদ এর বিয়ে হয়।
বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে ১ ছেলে সন্তানের জন্ম হয়। এরপর রাশেদ ও তার মাতা রাশিদা প্রায়ই তার বোন সানজিদাকে যৌতুকের জন্য নির্যাতন করতো।নির্যাতনের কারনে তারা কয়েক দফায় আড়াই লক্ষ টাকা,স্বর্ণালংকার, খাট ও টেলিভিশন প্রদান করেছে।কিন্তু এতেও যৌতুক লোভী স্বামী ও তার মায়ের মন ভরেনি।

মঙ্গলবার বিকেলে পাষন্ড স্বামী রাশেদ ও তার মাতা রাশিদা আমার নিরিহ বোনকে নির্যাতনের পর হত্যা করে। পরে লাশটি ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে অপপ্রচার চালায়। তিনি এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এঘটনার পরই ঘাতক রাশেদ পালিয়ে যায়।
রাশেদের মাতা রাশিদা জানায়, তার ছেলে রাশেদ গোপনে আরো একটি বিয়ে করেছে। রাশেদ সেই স্ত্রীর কাছে আছে।
রাশেদের পিতা শফি জানায়, রাশেদ আমার কথা শোনে না।আমি তার দায় দিতে পারেবো না। তার শাস্তি হওয়া দরকার।

কালুখালীতে যৌতুকের বলি হলেন গৃহবধু সানজিদা

আপডেট সময় : ০৯:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪