ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালুখালীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

মো:শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ১১৪৬ বার পঠিত

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. সজীবের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। সোমবার উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরচিলকা গ্রামে এ বাল্যবিবাহ বন্ধের ঘটনা ঘটে।

জানা যায়, চরচিলকা গ্রামের কোকিল এর কণ্যা মোছা. কনক (১৩) এর সাথে কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রামের মনছেরের ছেলে আলামিনের বাল্যবিবাহের কার্যক্রম চলছিলো। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কিশোর-কিশোরী ক্লাব স্থাপনের জেন্ডার প্রামোটর মো. নিজাম উদ্দিন ঘটনাস্থল (কণ্যার বাড়ি) উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।

মো. নিজাম উদ্দিন জানান, আমাদের প্রথম কাজ বাল্যবিবাহ প্রতিরোধ করা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপন সংবাদের ভিত্তিতে আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তাকে তুহিনা সুলতানা স্যারকে জানান।

স্যার আমাকে ঘটনাস্থালে পাঠান। সেখানে সংবাদের সত্যতা পেয়েছি এবং তার দেওয়া নির্দশনায় বাল্যবিবাহ বন্ধ করেছি। কন্যার বাবা বাড়ি না থাকায় কণ্যা মায়ের কাছ থেকে মুসলেকা নেওয়া হয়েছে। তার মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিবাহ দিতে পারিবেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. সজীব বলেন, গোপন সয়বাদের ভিত্তিতে সংবাদ পেয়ে আমাদের প্রতিনিধি পাঠিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ করেছি। বাল্যবিবাহ প্রতিরোধে আমরা সব সময় কাজ করে থাকি। উপজেলা এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান তিনি।

কালুখালীতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

আপডেট সময় : ১০:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩