ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কার্ভাডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, দশম শ্রেণির শিক্ষার্থীসহ নি-হ-ত-২

মোঃ ওয়াজ কুরনী-হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৯:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ১৬১ বার পঠিত

দিনাজপুরের বিরামপুরে কার্ভাডভ্যানের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণির শিক্ষার্থী সহ দুইজন নিহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বিছকিনি গ্রামের ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।

নিহতরা হলেন,সায়েম ইসলাম (১৬) বিরামপুর আর্দশ হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ও নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রামের আনোয়ারের ছেলে এবং ইজিবাইক চালক নুরুজ্জামান হোসেন (৩৫) একই উপজেলার সাঁকোপাড়া গ্রামের মজিবরের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, দুপুরে কোচিং শেষে ইজিবাইকে বাড়ি ফেরার পথে উপজেলার রেলঘুন্টি এলাকায় একটি কার্ভাডভ্যানের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে শিক্ষার্থী সায়েম নিহত হন এবং আহত অবস্থায় ইজিবাইকের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কার্ভাডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, দশম শ্রেণির শিক্ষার্থীসহ নি-হ-ত-২

আপডেট সময় : ০৯:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫