ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কর্মে প্রমাণ করুন দেশপ্রেম: ডা. জাহিদ হোসেন

মোঃ ওয়াজ কুরনী - (হিলি)দিনাজপুর:
  • আপডেট সময় : ০৭:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ১২৪ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশপ্রেমিক হতে হলে বক্তৃতা নয়, কর্ম দিয়ে প্রমাণ করতে হবে। যারা নিজেদের দেশপ্রেমিক দাবি করছেন, তাদের কথা নয়, কাজই সেই দাবির সত্যতা নিশ্চিত করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই তাদের কর্মের মাধ্যমে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে নিজেদের প্রমাণ করেছেন।  

শনিবার দিনাজপুরের হাকিমপুর হিলিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাকিমপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ডা. জাহিদ হোসেন।  

তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে। বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো বিএনপি কখনো জনগণকে ছেড়ে পালায়নি। বিএনপি জনগণের দুঃখ-কষ্টে পাশে ছিল, আছে এবং থাকবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় দেশব্যাপী শীতার্তদের সহায়তা কার্যক্রম চলছে।  

অনুষ্ঠানে ১,৫০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, আদিবাসীদের গির্জা এবং কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরাও শীতবস্ত্র পেয়েছেন।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. দুলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুবদলের আহ্বায়ক শাহ আলম, ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  

ডা. জাহিদ হোসেন বলেন, দেশের জনগণ বিএনপির প্রতি আস্থাশীল। বিএনপি জনগণের দল এবং তাদের মনিকোঠায় জায়গা করে নিয়েছে। তিনি ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াইয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কর্মে প্রমাণ করুন দেশপ্রেম: ডা. জাহিদ হোসেন

আপডেট সময় : ০৭:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫