কয়রায় নৌবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্প
- আপডেট সময় : ১০:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ২৪২ বার পঠিত

সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বাংলাদেশ নৌ বাহিনী খুলনার কয়রায় একদিনব্যাপী ফ্রী চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করে।
২৮ সে জুলাই (সোমবার) সকাল ১০ টা ৩০ মিনিটে মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা ২৫ উপলক্ষে কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে ফ্রী চিকিৎসা সেবা ও রোগীদের হাতে ঔষধ তুলে দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ১নং কয়রা গ্রামের বাসিন্দা বয়বৃদ্ধো কামরুল ইসলাম গাজী বলেন, নৌবাহিনী রোগীদের ফ্রি ঔষধ ও চিকিৎসা দিচ্ছে সেই খবর শুনে এসেছি। ডাক্তার দেখাইছি বিনামূল্যে ঔষধ ও দিছে। এসময় তিনি নৌবাহিনীর উপর সন্তোষ প্রকাশ করেন। চিকিৎসা নিতে আসা হাবিবুল্লাহ, লিটন সহ কয়েকজন সাথে কথা বলে জানা গেছে, এই ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক,বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় গিয়ে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য আর্শীবাদ।
উত্তর মদিনাবাদ গ্রামের আব্দুর রাজ্জাক কাঁদতে কাঁদতে বলেন,আমি দীর্ঘদিন ধরে অসুস্থ টাকার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারিনি,গ্রামে ডাক্তার দেখালেও ঔষধ কিনতে পারি নাই। গতকাল শুনলাম নৌবাহিনী ভালো ডাক্তার নিয়ে আসবে তাই আজ আসলাম, ডাক্তার দেখাতে, বড় ডাক্তারও দেখাইছি আবার ফ্রী ওষুধ ও পেয়েছি।
কয়রা বাজারের ব্যবসায়ী আক্তারুল ইসলাম বলেন,আমরা হাজার হাজার টাকা খরচ করে জেলা শহরে গিয়ে বড় ডাক্তার দেখায় আজ আমরা কয়রায় নৌবাহিনীর সহযোগিতায় শহরের মত বড় ডাক্তারের পরামর্শ ও ঔষধ ফ্রী পেয়েছি আমাদের বড্ড উপকার করছে নৌবাহিনী




















