ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কয়রায় নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৮৪ বার পঠিত

Oplus_131072

​কয়রায় নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

খুলনার কয়রায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

​গ্রেপ্তারকৃতরা হলেন—কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোকলেছুর রহমান মিলন (৩০), উত্তর বেদকাশি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. আলফাজ হোসেন (৩০) এবং বাগালি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হান্নান হোসেন মিন্টু (২২)।

​কয়রা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, নাশকতা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

কয়রায় নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

আপডেট সময় : ১১:৫৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬