ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ্যাম্বুলেন্সে মাদক পাচারকালে আটক ২

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ০৫:৩৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ১৪৯ বার পঠিত

সাভারের আশুলিয়ায় ২৯৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৪ এর একটি আভিজানিক দল। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি এ্যাম্বুলেন্স জব্দ করা হয়।

রবিবার (১৫ এপ্রিল) দুপুরে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল দুপুর দেড়টার দিকে আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, লালমনিরহাট জেলার মোঃ কারিমুল ইসলাম (৩২) ও নুর মোহাম্মদ (২৮)।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার বলিভদ্র এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ ২৯৩ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি এ্যাম্বুলেন্স জব্দ করা হয়।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসতো। পরে তা কৌশলে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করতো।

এ বিষয়ে র‍্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আশুলিয়া এলাকা হতে ২৯৩ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্সসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এ্যাম্বুলেন্সে মাদক পাচারকালে আটক ২

আপডেট সময় : ০৫:৩৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩