ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪৩ শিক্ষার্থী বহিষ্কার

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ১২:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ২৭৩ বার পঠিত

সাভারের আশুলিয়ার বিরুলিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডাইরেক্টর মিজানুর রহমান রাজু।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির তদন্ত করে ৫১ জন ছাত্রকে সনাক্ত করেন। সেই তালিকা থেকে ৮জনকে বাদ দেওয়া হয়।

তিনি আরও বলেন, ইতিমধ্যে তালিকাভুক্ত সকল শিক্ষার্থীকে বহিষ্কারের নোটিশ প্রেরণ করা হয়েছে। তবে এদের মধ্যে একটি অংশ আপিল করেছে, এ ক্ষেত্রে এর সংখ্যা কমতে পারে। কারণ বিশ্ববিদ্যালয়ের কাজ তো শাস্তি দেওয়া নয়, বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে কারেকশন। সেদিক থেকে একজন ছাত্র বাদ যাওয়াও আমাদের জন্য দুঃখজনক।

কম্পিউটার সাইন্স ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্রসংখ্যা সবচেয়ে বেশি বলেও তিনি জানান।

প্রসঙ্গত যে, গত ৫ নভেম্বর রাতে আশুলিয়ার চাঁনগাও এলাকায় ইউনিভার্সিটির শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনার জেরে ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।

ট্যাগস :

এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪৩ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় : ১২:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩