ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এম. এস আয়োজিত ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন ইয়াং টাইগার্স

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ৩১৫ বার পঠিত

কাটাখালি এম. এস ক্লাব আয়োজিত ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ (শুক্রবার) রাত ৯ টায় চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ‍্যালয় মাঠে মধ‍্যরাত পর্যন্ত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ইয়াং টাইগার্স টসে জয়লাভ করে ব‍্যাটিং করার সিদ্ধান্ত নেন। ব‍্যাট করতে নেমে ১২ ওভার ব‍্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ৭৯ রান করতে সক্ষম হয়। মৃধা স্পীড ফায়ার ৮০ রানের জবাবে ব‍্যাট করতে নেমে ১২ ওভার ব‍্যাটিং করে ৭৮ রান করতে সক্ষম হয়। ফলে ইয়াং টাইগার্স ১ রানে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম‍্যাচ সেরা নির্বাচিত হন ইয়াং টাইগার্স দলের সাব্বির, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মৃধা স্পীড ফায়ার এর হৃদয়, সর্বোচ্চ রান সংগ্রাহক ইয়াং টাইগার্স এর রাশেদুল, সেরা ফিল্ডার মৃধা স্পীড ফায়ার এর এপি আকাশ, সেরা ক‍্যাচের পুরস্কার পান ইয়াং টাইগার্স দলের সুলতান মাহমুদ সবুজ।

ফাইনাল খেলায় সাজেন হোসেন সাচ্চু’র সঞ্চালনায় ছোট ভাকলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সজীব চৌধুরী’র সভাপতিত্বে এবং চাইল্ড হ‍্যাভেন স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, বরাট ভাঈলা স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক মো. হান্নান চৌধুরী, চ‍্যানেল আই কর্মকর্তা রাশেদ চৌধুরী রাচ্চু, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল প্রমুখ।

ফাইনাল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন ও এম. এস ক্লাবের সদস্য ও খেলোয়াড় রিফাত চৌধুরী।

খেলার ধারা বিবরণীতে ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।

উপস্থিত অতিথিবৃন্দ চ‍্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও নগদ ৮ হাজার এবং রানার আপ দলের হাতে ট্রফি ও নগদ ৪ হাজার টাকা তুলে দেন।

টুর্নামেন্টের আহবায়ক মো. সজীব চৌধুরী জানান এমন একটি টুর্নামেন্ট আয়োজন সফল করতে এম. এস ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এম. এস আয়োজিত ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন ইয়াং টাইগার্স

আপডেট সময় : ১১:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪