ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

এবার সন্ত্রাসী হামলায় আহত হাসপাতালের ওয়ার্ড মাস্টার, বিচার দাবী

মো: আলা আমিন-শেরপুর:
  • আপডেট সময় : ০৮:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ১৬৮ বার পঠিত

এবার শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ওয়ার্ড মাষ্টারকে পিটিয়ে গুরুতর আহত করেছে হাসপাতালের দালাল ও মাদক সেবীরা। ২০ জুলাই সকাল সাড়ে ছয়টার দিকে হাসপাতাল এলাকায় সন্ত্রাসী ও মাদক সেবী আরাফাতসহ ২/৩ জন সন্ত্রাসী হাসপাতালের ওয়ার্ড মাস্টার হাদিসুর রহমান শোভার ওপর হামলাচালায়। এতে ভেঙ্গে গেছে শোভার ডান হাত।

এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবী করে আসছেন হাসপাতালের সকল স্টাফরা। এঘটনার প্রতিবাদে ও বিচারের দাবীতে বেলা তিনটার দিকে জেলা হাসপাতাল ক্যাম্পাসে চিকিৎসক, নার্স, কর্মচারিরা মানব বন্ধন করেছেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডাঃ জসিম উদ্দিন, আরএমও ডাঃ খায়রুল কবির সুমন ও অপর আরএমও ডাঃ কেয়া।
মানব বন্ধনে বক্তারা বলেন হাসপাতালে ছিনতাই, চুরি ও দালাল অপ্রতিরুদ্ধ হয়ে গেছে। ওই ওয়ার্ড মাস্টার এসবের প্রতিবাদ করে বলেই সন্ত্রাসী ও মাদক সেবী আরাফাত অতর্কিত ভাবে শোভার উপর আক্রমন করে। হাসপাতাল পরিচালক বলেছেন তারা চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন।

এখানে নারী কর্মচারিরা প্রায়ই উত্ত্যক্তের শিকার হচ্ছেন, হাসপাতাল থেকে সিরিঞ্জ, ইনজেকশন ও ঘুমের ঔষধ নিয়ে যাচ্ছে নেশাসেবীরা। আর চুরি ছিনতাই তো হচ্ছেই। প্রতিকার না হলে দ্রুত কর্ম বিরতিতে যাওয়ার আল্টিমেটাম দেন ওই কর্মকর্তা।

ট্যাগস :

এবার সন্ত্রাসী হামলায় আহত হাসপাতালের ওয়ার্ড মাস্টার, বিচার দাবী

আপডেট সময় : ০৮:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩