ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

এবার অমর একু‌শে স্মৃ‌তি সম্মাননা পেলেন দাদশীর চেয়ারম‌্যান দে‌লোয়ার শেখ

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ১৭৫ বার পঠিত

সমাজ সেবায় বি‌শেষ অবদা‌নের জন‌্য সোসাল ও‌য়েল ফেয়ার এ‌্যাওয়ার্ড-২০২৩ এর পর এবার অমর একুশে স্মৃ‌তি সম্মাননা-২০২৩ পে‌লেন রাজবাড়ী সদ‌র উপ‌জেলার দাদশী ইউনিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ দে‌লোয়ার শেখ দে‌লো।

মঙ্গলবার বিকা‌লে কুরিয়া‌রের মাধ‌্যমে পাঠা‌নো বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃ‌তিক সোসাইটির সভাপ‌তি সালাম মাহমুদ ও মহাস‌চিব মোঃ স‌ফিক উদ্দিন অপু স্বাক্ষ‌রিত সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহন ক‌রেন দাদশী ইউপি চেয়ারম‌্যান দে‌লোয়ার শেখ ।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, চেয়ারম‌্যা‌নের একান্ত সহকারী আব্দুর রহমান মন্ডল, ভাই আব্দুল বা‌তেন শেখ, মু‌ক্তি মাওলানা মোঃ জা‌কির হো‌সেন, স্থানীয় ওমর ভূইয়া।

দাদশী ইউপি চেয়ারম‌্যান দে‌লোয়ার শেখ দে‌লো ব‌লেন, বেশ ক‌য়েক‌দিন আগে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃ‌তিক সোসাইটি থেকে আমা‌কে ফোন ক‌রে সম্মাননা গ্রহ‌নের জন‌্য ২১ ফেব্রুয়ারী ঢাকা তোপখানার শিশু কল‌্যান মিলনায়ত‌নে আমন্ত্রণ জানায়। ওই সময় ব‌্যস্ততার কার‌ণে আমি ঢাকায় যে‌তে পা‌রি নাই। কিন্তু আজ হঠাৎ কু‌রিয়ার লোক এসে আমার হা‌তে ক্রেস্ট ও সনদপত্র দি‌য়ে যায়। আস‌লে এ সম্মান জনগ‌ণের। কারণ আমি সব সময় জনগ‌ণের জন‌্য ভা‌বি এবং জনগ‌ণের জন‌্য কাজ ক‌রি। সম্মাননার জন‌্য কাজ ক‌রি না।

তিনি আরও ব‌লেন, এরআগেও আমি সমাজ সেবায় অবদা‌নের জন‌্য একই ভা‌বে ক্রেস্ট ও সনদপত্র পে‌য়ে‌ছি। আল্লাহ যতদিন সুস্থ সবল রাখ‌বে, তত দিন জনগ‌ণের জন‌্য কাজ করে যাবো। এ জন‌্য সবার দোয়া ও ভালবাসা প্রয়োজন।

ট্যাগস :

এবার অমর একু‌শে স্মৃ‌তি সম্মাননা পেলেন দাদশীর চেয়ারম‌্যান দে‌লোয়ার শেখ

আপডেট সময় : ০৮:০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩