ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

একসঙ্গে তিন কন্যা প্রসব করলেন অটোভ্যান চালকের স্ত্রী

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ০৫:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ২০৪ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জে তাসলিমা বেগম (২৪) নামে এক নারী একসঙ্গে তিন কন্যাসন্তান প্রসব করেছেন। দরিদ্র অটোরিকশা চালকের ঘরে ফুটফুটে শিশুদের জন্ম হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) সকাল ১০টায় বকশীগঞ্জ পৌর এলাকার গোঁয়ালগাও (মধ্যপাড়া) গ্রামে বাবার বাড়িতে নবজাতকদের জন্ম দেন ওই গৃহিণী।

তাসলিমা বেগম ওই গ্রামের নীল বাদশার মেয়ে এবং শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার রাণীশিমুল এলাকার মালাকুচা গ্রামের অটোভ্যান চালক আব্দুল হালিমের স্ত্রী।

প্রসূতির বাবা নীল বাদশা জানান, কিছুদিন আগে তাসলিমা বাচ্চা প্রসবের জন্য তার বাড়িতে আসে। বুধবার সকালে তার প্রসবব্যথা শুরু হয়। এরপর স্থানীয়ভাবেই স্বাভাবিক প্রক্রিয়ায় তাসলিমা পর পর তিন কন্যা সন্তান প্রসব করে। তাসলিমা বেগমের ৩ বছর বয়সী আরও একটি ছেলে সন্তান রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, তিন সন্তান প্রসবের খবর পেয়ে গোঁয়ালগাও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মনিরা বেগমকে পাঠানো হয়েছিল। তিনি নবজাতকের সার্বিক খোঁজখবর নিয়েছেন। মা ও নবজাতকরা সুস্থ আছে।

স্বাস্থ্যগত যেকোনো প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য বিভাগ পরিবারটির পাশে থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :

একসঙ্গে তিন কন্যা প্রসব করলেন অটোভ্যান চালকের স্ত্রী

আপডেট সময় : ০৫:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩