ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উৎসবের আগে সালথায় আইন-শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৮৩ বার পঠিত

আসন্ন শারদীয় উৎসবকে সামনে রেখে ফরিদপুরের সালথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মাদক, সংঘর্ষ, বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ।
সভায় আরও উপস্থিত ছিলেন সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আজাদ জনি, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ইউপি সচিবরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে, সংঘর্ষ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. দবির উদ্দিন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
আসন্ন শারদীয় উৎসবকে কেন্দ্র করে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলে সভায় জানানো হয়। উৎসব চলাকালে যেকোনো ধরনের গুজব, উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে যাচাই ছাড়া প্রতিক্রিয়া না দেখানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় উৎসব সম্পন্ন করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

উৎসবের আগে সালথায় আইন-শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা

আপডেট সময় : ০৯:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬