ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভাঙ্গা উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা ও চাবি হস্তান্তর

মো: সরোয়ার হোসেন-ভাঙ্গা( ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ২০৬ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার ভাঙ্গা- সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ২২ হাজার ১,শ একটি ঘর কার্যক্রমের উদ্বোধনের পর ১৬৪ টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সার্বিক তত্তাবধানে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ, উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ,থানার অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম। মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব, ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া,কাউন্সিলর পারুলী আক্তার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। উল্লেখ্য যে, ভাঙ্গা উপজেলায় ১ম পর্যায়ে ২৫০ টি,২য় পর্যায়ে ১৩৯ টি,৩য় পর্যায়ে ৩৮৩ টি, ৪র্থ পর্যায়ে ২৬৪ টি ঘর সহ সর্বমোট ১০৩৬ টি ঘর নির্মাণ করে গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে দিয়ে ভাঙ্গা উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষেমানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যে সব মানুষের মাথা গোজার ঠাই ছিলনা তারা আজ মাথা গোজার ঠাই পেয়েছে। পৃথিবীর কোন ইতিহাস নেই যে,এক সাথে এতগুলো মানুষকে পুনর্বাসিত করে।

তিনি দেশকে সর্বক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছেন। আগে মানুষ কাগজ পত্র তোলা,ভূমি,মামলার কাগজ পত্র তুলতে দুর্ভোগ পোহাতে হতো। এখন তারা ঘরে বসেই সেবা পাচ্ছেন।

ভাঙ্গা উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা ও চাবি হস্তান্তর

আপডেট সময় : ০৪:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩