উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতদিয়ায় পূর্বপাড়ার ২ হাজার দুঃস্হ্য নারীর জন্য ৫ টি গরু কুরবানি
- আপডেট সময় : ১০:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ১১৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্ব পাড়ার (যৌনপল্লীর) দুই হাজার দুঃস্থ্য নারীর জন্য বিশালাকৃতির ৫ টি গরু কুরবানি দিয়েছে উত্তরণ ফাউন্ডেশন।
বিকেলে দুই হাজার নারীর প্রত্যেকের হাতে এক কেজি করে মাংসের প্যাকেট তুলে দেয়া হয়। ওই মাংস আজ ঈদের দিন পল্লীর প্রতিটি ঘরে ঘরে রান্না হচ্ছে। এরপর তাতে মাংস দিয়ে তারা পেট পুরে খেয়ে ঈদ আনন্দ উদযাপন করবে।

শুক্রবার (১৭ জুন) বিকেলে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ায় উত্তরণ শিশু বিদ্যা নিকেতন চত্বরে এ মাংস বিতরণ করা হয়।
পূর্বপাড়ার যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের হিজরা সম্প্রদায়সহ যৌনপল্লীর আশেপাশে অসহায় ও দরিদ্ররা এ মাংস শৃঙ্খলার সাথে গ্রহণ করেন। মাংসগুলো তুলে দেন উত্তরণ ফাউন্ডেশনের সদস্য ও স্হানীয় নারী নেত্রী ঝুমুর বেগম।
ঝুমুর বেগম বলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্যার উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি দেশের বিভিন্ন স্হানে বেদে, হিজড়া, যৌনকর্মী সহ অবহেলিত নারী ও তাদের শিশুদের সহায়তায় নানাবিধ কাজ করে চলেছেন। দৌলতদিয়া পূর্ব পাড়ার (যৌনপল্লী) বাসিন্দাদেরকেও তিনি দুই ঈদ সহ বিভিন্ন দুর্যোগ-দুঃসময়ে সহযোগিতা করে থাকেন। আজকে তার পাঠানো ৫ টি বিশাল গরু কুরবানি করে এখানকার ২ হাজার নারীর মাঝে বিতরণ করা হয়েছে। এতে নারীরা খুব খুশি হয়েছেন। উপস্থিত নারীরা তখন হাবিব স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।




















