ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ উপজেলা মজিব দেখতে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে সোনালী টকিজে সাফির

মিজানুর রহমান মানিক-ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০৫:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ২৫৫ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমাটি সারাদেশে ১৫৩ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে। সিনেমাটি দেখতে তিনশতাধিক নেতাকর্মী নিয়ে ঈশ্বরগঞ্জ সোনালী টকিজ সিনেমা হলে যান ঈশ্বরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার শো-তে দলীয় নেতাকর্মীর সাথে সাধারণ মানুষ সিনেমাটি দেখতে আসেন।

এসময় উপস্থিত ছিলেন, আমেরিকান প্রবাসী শ্যামল চক্রবর্তী, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক একে এম সাইফুল ইসলাম, রাজিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম মোতাব্বিরুল ইসলাম, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ জিএস মোখলেসুর রহমান মানিক, এজিএস আবু বাহারুল আলম মজনু, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক শিক্ষা ও পাঠাগার বিষয় সম্পাদক আলামিন প্রমুখ।

সিনেমাটি দেখে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট একদিনে সূচিত হয়নি। ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সংগ্রামী জীবন ও নানা আন্দোলন-সংগ্রামের চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিল একটি সংগ্রামী জীবন। বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে সংগ্রাম চালিয়ে গেছেন। যারা বলেন, কোনও এক নেতার ঘোষণায় বাংলাদেশের স্বাধীনতা এসেছে তাদের এই সিনেমাটি দেখা উচিত। তাহলে তাদের ভুল ভেঙে যাবে। বঙ্গবন্ধু আমাদের এনে দিয়েছেন লাল সবুজ পতাকার একটি স্বাধীন দেশ। বঙ্গবন্ধুর জীবন নতুন প্রজন্মকে অসত্য, অর্ধসত্যকে প্রত্যাখ্যান করতে ও বঞ্চনা-অনাচার এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্দীপনা যোগায়। তাই স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে তরুণ প্রজন্মকে এ সিনেমাটি দেখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

ঈশ্বরগঞ্জ উপজেলা মজিব দেখতে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে সোনালী টকিজে সাফির

আপডেট সময় : ০৫:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩