ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ উপজেলায় নৌকার মাঝি হয়ে নিজ নির্বাচনী এলাকায় আব্দুস সাত্তার

মিজানুর রহমান মানিক- ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০১:৪০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ১৫২ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার। দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় এসেছেন তিনি।

বুধবার (২৯ নভেম্বর) বিকাল তিনি ঢাকা থেকে আসার পথে উপজেলার মধুপুর বাজারে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে মোটরসাইকেল ও প্রাইভেটকার শোভাযাত্রার মধ্য দিয়ে তাকে নিয়ে ঈশ্বরগঞ্জ এসে পৌঁছান নেতাকর্মীরা।
যাত্রা পথে ঐতিহ্যবাহী জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদরাসায় মিলাদ শেষে পৌর স্মৃতিসৌধ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন ভূঁইয়া, হারুন অর-রশিদ প্রমুখ।

শোভাযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক আবুল কালাম, সাবেক মেয়র ও ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম মাসুদ, সহদপ্তর সম্পাদক রুহুল আমীন রাহুল, ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, আঠারবাড়ি ইউপির চেয়ারম্যান জুবের আলম কবীর রূপক, জাটিয়ার ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম সুমন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম জুয়েল, দেলোয়ার জাহান মামুন, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

ঈশ্বরগঞ্জ উপজেলায় নৌকার মাঝি হয়ে নিজ নির্বাচনী এলাকায় আব্দুস সাত্তার

আপডেট সময় : ০১:৪০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩