ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, যুবকের কারাদন্ড

ময়মনসিংহ প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ১৯১ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিপণনের উদ্দেশ্যে পরিবহনের দায়ে শরীফ নামে এক যুবককে ২৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(২৮ আগস্ট) সকালে রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি বালুরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

কারাদন্ডপ্রাপ্ত শরীফ উপজেলার সোহাগী ইউনয়নের দরুন বড়ভাগ গ্রামে আবুল কাশেমের ছেলে।

জানা যায়,ব্রহ্মপুত্র নদ থেকে দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদ আসে উপজেলা প্রশাসনের কাছে। সেই প্রেক্ষিতে সোমবার অভিযান পরিচালনা করা হয়। এদিকে অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী ব্যবসায়ীরা আগেই পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে উত্তোলন করা বালু বিপণনের উদ্দেশ্যে পরিবহন করা এক যুবককে পাওয়া যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ দিনের জেল দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, উত্তোলনকৃত বালু নিলাম কমিটির মাধ্যমে পরিমাপ করে প্রকাশ্য নিলামে বিক্রয় করা হয়। পরে বিক্রলব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :

ঈশ্বরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, যুবকের কারাদন্ড

আপডেট সময় : ১১:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩