ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাট পরিদর্শনে পুলিশ সুপার আবুল কালাম আজাদ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৩:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ২৪৩ বার পঠিত

ঈদের বাকি আর মাত্র একদিন। দক্ষিণবঙ্গের ২১ জেলার অসংখ্য মানুষ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে ঘরে ফিরছেন।

তাদের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে এবং দৌলতদিয়া ঘাটের ব‍্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্হিতি খতিয়ে দেখতে শনিবার দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।

শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে তিনি ঘাটে এসে ঘরমুখী যাত্রী, পরিবহন মালিক প্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ঘাটে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কোরবানীর পশুবাহী ট্রাকে চাঁদাবাজি, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা, চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপতৎপরতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তীব্র রোদ গরমে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। তবে নদী পার হয়ে ঘাটে এসে যাত্রীদের যাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে না হয় সে জন্য বিভিন্ন জেলার বেশ কয়েকটি বাড়তি কাউন্টার খোলা হয়েছে। নির্ধারণ করে দেয়া হয়েছে ভাড়া। কাউন্টারগুলো হতে যাত্রীরা সহজেই নিজ নিজ জেলার বাসে উঠে যাচ্ছেন।

এছাড়া কোথাও কোন সমস্যা হচ্ছে না। এতে করে ঘরমুখো সাধারণ যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী যাত্রীদের সার্বিক কল্যানে ঘাটে সার্বক্ষণিক তৎপর রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ।

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাট পরিদর্শনে পুলিশ সুপার আবুল কালাম আজাদ

আপডেট সময় : ০৩:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪