ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈদ উপহারের সঙ্গে ফুল,নাসিরনগরে আসজের ব্যাতিক্রমী আয়োজন

বরুন কান্তি সরকার-নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
  • আপডেট সময় : ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ১৪৫ বার পঠিত

সারি সারি চেয়ারে বসা অসহায় মানুষের হাতে রজনীগন্ধা ফুল। মুখে তৃপ্তির হাসি। ঈদ উপহার হিসেবে নগদ এক হাজার টাকার সঙ্গে একটি করে রজনীগন্ধা ফুল পেয়ে আবেগাপ্লুত তারা। রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের চৌকিদারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এই দৃশ্য দেখা যায়।

আমরা সমাজের জন্য (আসজ) নামের একটি সামাজিক সংগঠন ৬৫ জন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এই ঈদ উপহার বিতরণ করেছে। একইসঙ্গে ছিল দোয়া মাহফিলের আয়োজন।

ভলাকুট গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. ফরিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন আসজের সভাপতি মালদ্বীপ প্রবাসী ইকতার উদ্দিন ইমরান।

সংগঠনের প্রধান উপদেষ্টা লেখক ও সাংবাদিক সোহরাব শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলা সাধারণ সম্পাদক কাজী আতাউর রহমান গিলমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভলাকুট ঈদগাহ ও উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা গাজীউর রহমান,ভলাকুট আমানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক কাজী খাইরুল ইসলাম, মজিবুর রহমান হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আরাফাত উল্লাহ, ভলাকুট চৌকিদার পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদির প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেয় আসজের উপদেষ্টা ও সদস্যরা। বিশেষ সম্মাননা দেওয়া হয় মাদ্রাসা শিক্ষক মাওলানা জালাল উদ্দিন, রাজনীতিবিদ মো.তৌহিদুল ইসলাম, স্কুল শিক্ষক মো. নুরুল আমিন, ক্বারি মোহাম্মদ আলী, মাওলানা আব্দুস ছালাম, মাদ্রাসা শিক্ষক মুফতি ইসলাম উদ্দিন, সোনারু পাড়া মসজিদের ইমাম মো. আতাউর রহমান সোহাগ, হাফেজ মো. কামরুল ইসলাম প্রমুখকে। এছাড়া আসজ সদস্যদের অভিভাবকদের ফুলসহ শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথিরা অভিনব এই আয়োজনের প্রশংসা করে বলেন,আসজ সংগঠনটি গরীব অসহায় মানুষকে আর্থিক সহায়তার পাশাপাশি ফুলেল শুভেচছা দিয়ে উদাহরণ সৃষ্টি করল। তাদের এই আয়োজন দেখে অন্য কিশোর-যুবকরা উৎসাহিত হবে। সামাজিক অবক্ষয়ের এই সময়ে আসজ সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের মহত্বতার পরিচয় দিয়ে যাচ্ছে। সমাজের অসহায়-অসচ্ছ্বল মানুষও আজকের অনুষ্ঠানে এসে সম্মানিত বোধ করছে। এটা নয়নজুড়ানো এক দৃশ্য। আসজের এই কার্যক্রম দিনে দিনে আরও প্রসারিত হবে বলে বক্তারা প্রত্যাশা করেন।

এ বিষয়ে আসজের সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী মো.রাসেল মিয়া বলেন, আমরা সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সংগঠনের প্রতিটি সদস্য আর্থিক সহায়তা ও শ্রম দিয়ে কাজ এগিয়ে নিচ্ছে। বিশেষ করে সমন্বয়ক মো. বিল্লাল হোসেন, মোস্তফা আলম সোহাগ, সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন, প্রচার সম্পাদক মো. খলিল, অর্থ সম্পাদক বাহাউদ্দীন, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন লিটন, সহ-সভাপতি সোহেল রানাসহ প্রতিটি সদস্য অনেক শ্রম দিয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ।

উল্লেখ্য যে,২০১৯ সালে প্রতিষ্ঠিত আমরা সমাজের জন্য (আসজ) সংগঠনটি প্রতিবছর ঈদ উপহার বিতরণের পাশাপাশি দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে আসছে।

ঈদ উপহারের সঙ্গে ফুল,নাসিরনগরে আসজের ব্যাতিক্রমী আয়োজন

আপডেট সময় : ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫