ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈদ উপলক্ষ্যে ইমাম-মুয়াজ্জিনকে স্বজন সমাবেশের উপহার প্রদান

মুরাদ মিয়া-সুনামগঞ্জ:
  • আপডেট সময় : ০৯:১৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ৩৮১ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মসজিদে ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থ উপহার (হাদিয়া) দিয়েছে যুগান্তর স্বজন সমাবেশ। শুক্রবার বাদ মাগরিব সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ২৫টি মসজিদের ৫০ জন ইমাম-মুয়াজ্জিনের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়।

‘আজাদ ফাউন্ডেশনের’ নিজস্ব তহবিলের অর্থায়নে ইমাম-মুয়াজ্জিনগণের মধ্যে ওই অর্থ প্রদান করা হয়েছে।

ইমাম-মুয়াজ্জিনদের হাতে উপহার হিসাবে নগদ অর্থ পৌঁছে দেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ‘আজাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা’ হাবিব সরোয়ার আজাদ, যুগান্তরের ফটোগ্রাফার শিহাব সরোয়ার শিপু, যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলার শাখার সাবেক সভাপতি সাইফুল ইসলাম সোহেল প্রমুখ।

উপজেলার ২৫টি মসজিদে ইমাম-মুয়াজ্জিনদের পক্ষে উপহার হিসাবে নগদ অর্থ গ্রহণ করেন- উপজেলার কামড়াবন্দ জামে মসজিদের খতিব মাওলানা সফিউল্লাহ, বাদাঘাট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, লামাপাড়া মসজিদের খতিব মাওলানা আব্দুল বাতেন সহ একাধিক ইমাম-মুয়াজ্জিনগণ প্রমুখ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওই দিন দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের প্রয়াত পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগের সংগঠক বৈদ মিয়া শাহের রুহের মাগফিরাত কামনায় এবং যুগান্তর পরিবারের সবার জন্য ইমাম-মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে দোয়া চাওয়া হয়।।

ঈদ উপলক্ষ্যে ইমাম-মুয়াজ্জিনকে স্বজন সমাবেশের উপহার প্রদান

আপডেট সময় : ০৯:১৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩