ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈদে নৌপথে ঘরমূ‌খো মানুষের সার্বিক নিরাপত্তায় ভোলায় কোস্টগার্ডের বি‌শেষ টহল ও তল্লাশী

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৬:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১৩২ বার পঠিত

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নৌপথে বাড়ি ফেরা ঘরমূ‌খো মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনোর জন্য ভোলার লঞ্চঘাট ও ফে‌রিঘাট গু‌লো‌তে নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার ক‌রে‌ছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। তার‌ই ধারাবাহিকতায় সোমবার (২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন বি‌শেষ টহল ও তল্লাশী কার্যক্রম পরিচালনা করেছে।

এই কার্যক্রম এর অংশ হিসেবে লঞ্চ ও ফে‌রিঘা‌টে বি‌শেষ টহল,জনসচেতনতামূলক মাইকিং, লিফ‌লেট বিতরণ ও সন্দেহজনক ব্যক্তি, নৌ-যানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের সদস‌্যরা।

এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের স্টাফ অ‌ফিসার (অপা‌রেশন) লে.কমান্ডার না‌ফিজ মো: মুহাম্মদ সাদমান ইউসুফ সাংবাদিক‌দের জানান, আসন্ন ঈদ-উল-আযহা উপল‌ক্ষে ভোলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়া, নাজিরপুর, চৌমুহনী, লক্ষীপুরের মজুচৌধুরীর হাট, আলেকজান্ডার, বরিশালের ডিসি ঘাট, উলানীয়া, পুরাতন হিজলা, পটুয়াখালীর অলীপুর, পটুয়াখালী, কালাপাড়া, বাউশিয়া, নোয়াখালীর তমুরুদ্দিন, রাম নেওয়াজ এবং বরগুনা জেলার কাঠছিড়াসহ পাথরঘাটার গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরি ঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি বলেন, দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়। কোস্টগার্ডের এ কার্যক্রম রাতদিন ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ-উল-আযহা পরবর্তী যাত্রীসাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে।

ট্যাগস :

ঈদে নৌপথে ঘরমূ‌খো মানুষের সার্বিক নিরাপত্তায় ভোলায় কোস্টগার্ডের বি‌শেষ টহল ও তল্লাশী

আপডেট সময় : ০৬:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫