ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ইয়াবা-ফেনসিডিলসহ র‍্যাবের হাতে চার মাদক ব্যবসায়ী আটক

মাসুদুর রহমান রুবেল, ঢাকা:
  • আপডেট সময় : ০৭:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ২৮৭ বার পঠিত

সাভার ও আশুলিয়ায় র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৪২২ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর)বিকেল ৫টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে ভোরে আশুলিয়ার ডেন্ডাবর ও সকালে সাভারের হেমায়েতপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চট্টগ্রাম জেলার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক (৪৯),রাজশাহী জেলার বাসিন্দা শরীফা বেগম (৩৮) এবং গাইবান্ধা জেলার বাসিন্দা রাজু শেখ (৩০) ও স্বাধীন মিয়া (৩০)।

র‌্যাব জানায়,শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ একটি আভিযানিক দল আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান পরিচালনা করে রাজু শেখ ও স্বাধীন মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে ৪২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

অন্যদিকে শুক্রবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক ও শরীফা বেগম নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।এ সময় তাদের নিকট হতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ইয়াবা সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান,এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

ইয়াবা-ফেনসিডিলসহ র‍্যাবের হাতে চার মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৭:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩