ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় প্রধান শিক্ষক গ্রেফতার

মো: এনামুল খন্দকার- মধুখালী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ১৩৭ বার পঠিত

ফরিদপুর মুসলিম মিশন গ্রানাডা স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার আহমেদ খান নিজামি (৫০) ইয়াবা ও গাঁজা সহ ভ্রাম্যমান আদালতের অভিযানে গ্রেফতার হয়েছেন।
এ ঘটনায় দায়েরকৃত মামলায় মোবাইল কোর্টে তাকে ১৫ দিনের সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতিতে সম্প্রতি শহরের গুহ লক্ষিপুর মহল্লায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আতিকুর রহমানের নেতৃত্বে
মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় জনৈক রতন ঢালীর রিকশা গ্যারেজের সামনে থেকে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পঞ্চাশ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা পাওয়া যায়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান মোবাইল কোর্টে শাহরিয়ার আহমেদ খান নিজামিকে ১৫ দিনের কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরপর তাঁকে কারাগারে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আসামিকে ইয়াবা এবং গাজা সেবনরত অবস্থায় গ্রেফতার করে ১৫ দিনের কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন কোতোয়ালি থানায়। মামলা নং- ৯৯/২৫।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান,কক্সবাজারের উখিয়াতে চাকরিকালীন সময় তিনি মাদকদ্রব্যের নেশাশক্ত হয়ে পড়েন।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে বসে ধূমপান করেন বলে অভিযোগ রয়েছে।

ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় প্রধান শিক্ষক গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫