ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইবতেদায়ী শিক্ষকদের জাতীয়করণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ২০৪ বার পঠিত

Oplus_131072

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

রোববার (২০ এপ্রিল) বেলা ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মাওলানা আমিরুল ইসলাম, সদস্য সচিব মাওলানা লুৎফর রহমান, মো.আমজাদ হোসেন ও মো. মুন্নাফ চৌধুরী।

এসময় বক্তারা জানান,দীর্ঘ ৩৯ বছর ধরে কোনো বেতন ভাতা ছাড়াই শিক্ষকতা করে আসছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা। ২০২৫ সালের জানুয়ারিতে সরকার জাতীয়করণসহ তাদের ৬ দফা দাবি পূরণের ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। এ দাবির বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে এই মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা আরও জানান,আগামী ১২ মে’র মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন না হলে ১৩ মে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত কর্মসূচি পালন করবেন তারা।

মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

ট্যাগস :

ইবতেদায়ী শিক্ষকদের জাতীয়করণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫