ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ইন্টার্নশীপ ভাতার দাবি: জামালপুরে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি শুরু

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ০১:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ৩৮৬ বার পঠিত

জামালপুরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে অনিদিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন নার্সরা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের মত জামালপুর হাসপাতালেও সেবাদান বন্ধ করে এ কর্মসূচি পালন শুরু করেন তারা।

এ সময় ইন্টার্ন নার্সরা জেনারেল হাসপাতাল চত্বরে সমাবেশ করেন। কার্যক্রম বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা।

সমাবেশে ইন্টার্ন নাসরা জানান, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনবছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করে তারা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, জেলা ও সদর হাসপাতালে কর্মরত আছেন। দ্রব্যমূল্যের উর্ধগতি, বাসা ভাড়া, যাতায়াত খরচসহ নানা কারণে ইন্টার্ন নার্সদের বিভিন্ন সমস্যার সম্মূখিন হতে হচ্ছে। বাড়ি থেকে টাকা এনে অনেকের পক্ষেই ইন্টার্নশীপ করা সম্ভব নয়। ইন্টার্নদের লগবুকে ভাতার কথা উল্লেখ থাকলেও ভাতা বরাদ্দ দেওয়া হয়নি।

এসব নানা সমস্যা সমাধানের দাবিতে বাধ্য হয়েই ইন্টার্ন নার্সরা কর্মবিরতিতে নেমেছেন বলে জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলেও তারা হুশিয়ারি দেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন (বিডিআইএনএ) জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মেহেদী হাসান বাঁধন, সদস্য মারুফা সাদেকা ও তাজলিমা নাসরিন।

ট্যাগস :

ইন্টার্নশীপ ভাতার দাবি: জামালপুরে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি শুরু

আপডেট সময় : ০১:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩