ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইজরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ-সমাবেশ

মো: আলা আমিন, জামালপুর:
  • আপডেট সময় : ১২:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ৬২৩ বার পঠিত

স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর ইজরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুর সদরের নান্দিনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার তৌহিদী জনতা।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় সদরের নান্দিনা পূর্ববাজার খেলার মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নান্দিনা বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী আবু ইউসুব ।

বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল, মুফতী মোবারক হোসাইন, মুফতী রবিউজ্জামান জিহাদ, মুফতী ইমরান হোসাইন, মুফতী আবুল হোসাইন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন মার্কিনীদের সহযোগিতায় ইজরাইল স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে শিশুসহ নিরিহ ফিলিস্তিদের হত্যা করছে। তারা এই সন্ত্রাসী ও নির্মম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ফিলিস্তিনি মুসলমানদের উপর ইজরায়েলি বর্বরোচিত হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানান। এছাড়াও বক্তারা মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনকে পূর্ণভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালনা করার দাবী উত্থাপন করেন।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নান্দিনা বাজার, পশ্চিম বাজার, গরু হাটা রোড, কলেজ রোড, ব্র্যাক অফিস রোড ঘুরে পুনরায় সমাবেশস্থলে গিয়ে বিশেষ দোয়া মিলিত হয়। বাংলাদেশ ও ফিলিস্তিনসহ বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের উন্নতি ও শান্তি কামনায় এবং অন্যান্য সকল রাষ্ট্রে বসবাসকারী মুসলিমদের কল্যাণ কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নান্দিনা ধানহাটা জামে মসজিদের খতিব মুফতি আবুল হোসাইন।

ট্যাগস :

ইজরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ-সমাবেশ

আপডেট সময় : ১২:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩