ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইউএনও এর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো ১৩ বছরের স্কুল ছাত্রী

মোঃ শাহাদাত হোসাইন-শরণখোলা (বাগেরহাট):
  • আপডেট সময় : ০৬:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ১৯১ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী মীম আক্তার(১৩)। ঘটনাটি ঘটেছে ২৫ অক্টোবর রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার মালিয়া রাজাপুর গ্রামে।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম শামিম বর ও কনে পক্ষকে ১০ হািজার টাকা জরিমানা করেছেন।
নির্বাহী কর্মকর্তার কার্য্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া রাজাপুর গ্রামের মৃত্য বাদশা হাওলাদারের মেয়ে ও জনতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মীম আক্তারের সাথে
খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মো: সরোয়ার হাওলাদারের ছেলে মোঃ ইসা হাওলাদার(১৯)সাথে বাল্যবিয়ের আয়োজন চলছিল।

এমন গোপন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম শামিম শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ ইকরাম হোসেনের সহযোগীতায় গত বুধবার(২৫ অক্টেবর) রাত সাড়ে এগারোটার দিকে কনের বাড়িতে অভিযান চালায়।

এ সময় বাল্যবিবাহ নিরোধ আইনে বর মোঃ ইসা হাওলাদার ও কনের মা নাজমা বেগমকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করে অনাদায়ে সাত দিনের জেল প্রদান করে।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম শামিম বলেন, উপজেলায় বাল্যবিবাহ রোধে তার এ রকম অভিযান অব্যাহত থাকবে। তিনি উপজেলার সচেতন মহলকে বাল্য
বিবাহ রোধে তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান।

এছাড়া গোপনে কোনো বাল্যবিবাহের আয়োজন করা হলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক, বর, আয়োজক ও নিকাহ রেজিস্ট্রারকে আইনের আওতায় আনা হবে
বলে তিনি আস্বস্থ করেন।

ইউএনও এর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো ১৩ বছরের স্কুল ছাত্রী

আপডেট সময় : ০৬:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩