ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আহ্বায়ক এম.এ জিন্নাহ, যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠণ

মো: শামীম হোসেন - পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:৩১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ১০৪ বার পঠিত

রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠণ করা হয়েছে। শনিবার দুপুরে পাংশা বাজারের আব্দুল মালেক প্লাজার বিশ্বাস কমিউনিটি সেন্টারে পাংশা প্রেসক্লাবের এক সভায় এ কমিটি গঠণ করা হয়।

পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: শামীম হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক মাসুদ রেজা শিশিরের সঞ্চালনায় সভার প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন, পাংশা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. এ জিন্নাহ। এছাড়াও সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম।

সভার দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটিতে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার পাংশা প্রতিনিধি এম.এ জিন্নাহ’কে আহ্বায়ক, দৈনিক কালবেলা পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি মো. শামীম হোসেনকে যুগ্ম আহ্বায়ক ও একুশে নিউজের পাংশা প্রতিনিধি মো: জাকির হোসেন সরদারকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করে সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক পদ্মা গড়াই পত্রিকার বার্তা সম্পাদক কাজী সেলিম মাবুদ, দৈনিক যায়যায়দিন পত্রিকার পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার উজ্জল হোসেন ও দৈনিক আজকালের খবর পত্রিকার পাংশা প্রতিনিধি এ.এইচ.এম শামীম রহমান।

সভায় আগামী ৩ মাসের মধ্যে আহ্বায়ক কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি করবে এবং পাংশা প্রেসক্লাবের গঠণতন্ত্র প্রকাশ করে সংগঠনকে আরো গতিশীল করবে বলে সিদ্ধান্ত হয়।

আহ্বায়ক এম.এ জিন্নাহ, যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠণ

আপডেট সময় : ১০:৩১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪