ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি গঠিত-সভাপতি সৌরভ ও সম্পাদক সাকিব 

মাসুদুর রহমান রুবেল- সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ২৫৩ বার পঠিত

“তারুণ্যের মিসেলে সাংবাদিকতা” স্লোগানকে সামনে রেখে সাভারের তরুণ সাংবাদিকদের নিয়ে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার একটি রেস্টুরেন্টে সকল সদস্যের উপস্থিতিতে ভোটের মাধ্যমে কালের কন্ঠের (মাল্টিমিডিয়া) আঞ্চলিক প্রতিনিধি (সাভার) এইচ এম সৌরভ ও বাংলাদেশ বুলেটিন.কম অনলাইন নিউজ পোর্টালের নিজস্ব প্রতিবেদক সাকিব আসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়েছে।

দুপুরের সংগঠনটির আয়োজিত সাধারণ সভা ও ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। 

সাধারণ সভায় উপস্থিত সদস্যদের ভোটে আরও নির্বাচিত হয় সহ সভাপতি ইউসুফ আলী খান,মোজ্জামেল রাতুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন নিলয়, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান রুবেল, দপ্তর সম্পাদক শরীফুজ্জামান ফাহিম, প্রচার সম্পাদক কাজী শহিদুল তনয়, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহাগ হাওলাদার,  তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনির হোসাইন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন শেখ ও কার্যনির্বাহী সম্পাদক, নেছার উদ্দিন খান, সুজন মিয়া, ইমরান হোসেন।

সাধারন সভায় তরুণ সাংবাদিকরা জানান,এই সংগঠন তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এবং স্থানীয় সংবাদ সংগ্রহ ও পরিবেশনে সহায়ক হবে। নবনির্বাচিত কমিটি আশুলিয়ার গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটি স্থানীয় সাংবাদিকতার মান উন্নয়নে এবং তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এছাড়াও নতুন এই ইউনিটি আশুলিয়া অঞ্চলের সাংবাদিকতায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অঙ্গীকার করা হয়।

ট্যাগস :

আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি গঠিত-সভাপতি সৌরভ ও সম্পাদক সাকিব 

আপডেট সময় : ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫