ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী অশ্রু গ্রেপ্তার

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৭:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ২২৮ বার পঠিত

সাভারের আশুলিয়ায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে গুলি করে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী তানজিল আহম্মেদ ওরফে অশ্রু (৩০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর কোতয়ালী থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তানজিল আহম্মেদ ওরফে অশ্রু (৩০) আশুলিয়ার কাঠগড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র‍্যাব সদরদপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৪ ও র‍্যাব-১০ এর আভিযানিক দল রাজধানীর কোতয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে। পরে আশুলিয়ার কাঠগড়া এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রুপের প্রধান ও কাঠগড়া এলাকায় ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টা মামলার প্রধান পরিকল্পনাকারী তানজিম আহম্মেদ ওরফে অশ্রু (৩০)কে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার অশ্রু ইতিপূর্বে একটি হত্যা মামলায় প্রধান আসামী হিসেবে বেশ কিছুদিন কারাবরণ করে, যা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত আসামীকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত যে, বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুরের কোহিনুর সরকারের মার্কেটের পিছনে ওয়াজউদ্দিনের বাসার সামনে ডিস ব্যবসাকে কেন্দ্র করে তিনজনকে গুলি করে হত্যা চেস্টার ঘটনা ঘটে। পরে এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

ট্যাগস :

আশুলিয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী অশ্রু গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩