ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার

মাসুদুর রহমান রুবেল- সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০১:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৮৩ বার পঠিত

ঢাকার আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহ করার সময় দুই সাংবাদিককে বাধা প্রদানসহ হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৮ মার্চ)সকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন।

এর আগে শুক্রবার দুপুরে আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠ সংলগ্ন শরিফের মালিকানাধীন ঝুটের গোডাউনে লাগা অগ্নিকাণ্ডের ভিডিও ধারণকালে এ ঘটনা ঘটে।

হেনস্তার শিকার দুই সাংবাদিকরা হলেন- মাই টিভির ভিডিও জার্নালিস্ট হাফিজুর রহমান ও দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্ট জাহিদুল ইসলাম অনিক।

সংবাদকর্মী জাহিদুল ইসলাম অনিক জানান, সংবাদ সংগ্রহ করা একজন সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব। আগুনের খবর শুনে সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে ঝুটের গোডাউন সংশ্লিষ্টরা আমাকে সহ দুই সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে এবং একপর্যায়ে হেনস্তা করে।

তিনি আরও জানান, এ ঘটনা গণমাধ্যমকর্মীদের জন্য একপ্রকার হুমকি স্বরূপ। আশুলিয়ায় গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করার বিষয়টি জানাজানি হলে গোটা সাংবাদিক সমাজে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশুলিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার

আপডেট সময় : ০১:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫