ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় মুদির দোকানে হামলা ও ভাঙচুর

মোঃ শামীম আহমেদ-সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ১২:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ১৭১ বার পঠিত

আশুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একটি মুদির দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার দুপুরের দিকে আশুলিয়ার নরসিংহপুর শারমিন গার্মেন্টস এর ৩নং গেটের সামনে মোঃ মজনুর মুদির দোকানে এই ঘটনা ঘটে। এসময় নগদ ৩লাখ ৪৫ হাজার টাকা লুটে নেয় এবং ২লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করে ভুক্তভোগী।

ভুক্তভোগী মজনু অভিযোগ করে বলেন, আমি আশুলিয়ার নরসিংহপুর শারমিন গার্মেন্টস এর ৩নং গেট সংলগ্ন দীর্ঘদিন ধরে মুদির দোকান করে আসছি। গত ২৯শে জুলাই রাত ১০টায় স্থানীয় আসাদুল মীরের সহোদর ভাই আমানুল্লাহর সাথে ঝগড়া বিবাদ হয়। তখন আমি ঝগড়া ফিরাইতে গেলে এমন সময় আসাদুল আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়। এরই জের ধরে রোববার দুপুরে আসাদুল, তার স্ত্রী লাবনী আক্তার ও ছেলে হাসান (১৪) এর নেতৃত্বে ১০-১২জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায় ও দোকান ভাঙচুর করে। এসময় দুইটি ফ্রিজ ভাঙচুর করে এবং আমার ক্যাশে থাকা নগদ ৩লাখ ৪৫ হাজার টাকা লুটে নেয়। এঘটনায় আমার দোকানে ২লাখ টাকার মালামালের ক্ষতি হয়। শেষে আমি কোন উপায় না পেয়ে থানায় অভিযোগ দায়ের করি। আমি এর সুষ্ঠ বিচারের দাবি জানাই।

পরে এই ঘটনা জানতে আসাদুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে সে ফোন রিসিভ করে নাই।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাব চৌধুরী অমিত বলেন, এঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

আশুলিয়ায় মুদির দোকানে হামলা ও ভাঙচুর

আপডেট সময় : ১২:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩