ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় বেশিরভাগ কারখানা সাধারণ ছুটি ঘোষণা

সাভার (ঢাকা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১১৮ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ায় বেশিরভাগ পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।মজুরি বৃদ্ধির দাবিতে টানা তিন দিন ধরে পোশাক শ্রমিকদের আন্দোলনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে এলাকার সার্বিক পরিস্থিতি এখন শান্ত।

বুধবার (১ নভেম্বর) দুপুরে আশুলিয়ার জামগড়া, ছয়তলা, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকা ঘুরে বিভিন্ন পোশাক কারখানার সামনে সাধারণ ছুটির নোটিশ দেখা যায়।

অন্যদিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া, ছয়তলা, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকা ঘুরে মজুরি বৃদ্ধির দাবিতে কোনো শ্রমিককে জড়ো হতে দেখা যায়নি৷ তবে সরব ভুমিকা পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মোটরসাইকেল শোডাউনসহ লাঠি হাতে মিছিল করতে দেখা যায়।

খোজ নিয়ে জানা যায়, আশুলিয়ার শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন কারখানা মঙ্গলবারই (৩১ অক্টোবর) ছুটির নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বুধবার সব প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন স্থানে সাঁজোয়া যান, জলকামানসহ পুলিশের উপস্থিতি দেখা যায় ।

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আজকের পরিস্থিতি ভালো আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সড়কের পাশের কয়কটি বড় কারখানা সাধারণ ছুটি ঘোষনা করেছে। তবে ভিতরের দিকে সব কারখানা চালু আছে। সেই সাথে সড়কের পাশেও কিছু কারখানা খোলা আছে।

ট্যাগস :

আশুলিয়ায় বেশিরভাগ কারখানা সাধারণ ছুটি ঘোষণা

আপডেট সময় : ০১:৩৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩