ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত

মোঃ শামীম আহমেদ-সাভার,(ঢাকা):
  • আপডেট সময় : ০৪:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ১০৭ বার পঠিত

নির্দলীয় কেয়ারটেকার সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তর শাখা। সোমবার (৩১ জুলাই) সকালে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের জিরাবো বাস স্ট্যান্ডে এ বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা। এসময় মিছিলটি নেতৃত্ব দেন জেলা আমির আফজাল হোসাইন।

বিক্ষোভ মিছিলটি জিরাবো বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে টংগাবাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা রাজনৈতিক বিভাগের সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার বলেন, এই স্বৈরাচার সরকারকে ২০১৪ ও ২০১৮ সালের মতো একতরফা নির্বাচন আর করতে দেওয়া হবেনা। আগামী নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে। কেয়ারটেকার সরকারের দাবি আদায়ের জন্য রাজপথে দৃঢ় ভূমিকা রাখবে জামায়াত।

তিনি আরও বলেন, অবিলম্বে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ রাজবন্দী জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি দিতে হবে। রাজপথে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ১লা আগস্টের মহাসমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের আহবান করেন এই জামায়াত নেতা।

জেলা সেক্রেটারী শাহাদাত হোসেনের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিলে জেলা আইন বিভাগের সেক্রেটারি এড. শহিদুল ইসলাম, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ, ধামরাই পৌরসভা আমির এড. জহিরুল ইসলাম, আশুলিয়া থানা আমির বশির আহমেদ, জেলা ছাত্রশিবির সভাপতি সানোয়ার হোসাইনসহ বিভিন্ন স্তরের প্রায় ২ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত

আপডেট সময় : ০৪:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩